ভার্চুয়াল মিটিংয়ের আগে, মিটিংয়ের সময় ও পরে টেক্সট ডকুমেন্ট এডিটিংয়ের সুবিধা নিয়ে আসছে জুম। এজন্য নোটস নামে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ভিডিও কলিং প্লাটফর্মটি।
বিবৃতিতে কোম্পানিটি জানায়, এখন থেকে নোটস ফিচারটি ব্যবহারকারীদের ভিডিও কলে থাকা অবস্থায় যেকোনো কনটেন্ট তৈরি ও শেয়ারের সুবিধা দেবে। আগের মতো আলাদা সফটওয়্যারে বারবার যেতে হবে না। জুমের প্রডাক্টিভিটি অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ডারিন ব্রাউন জানান, ব্যবহারকারীদের পরিচ্ছন্ন অভিজ্ঞতা দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। গ্যাজেটসনাও


















