ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

অগমেন্টেড রিয়ালিটি স্টুডিও স্যুট উন্মোচন রকিডের

অগমেন্টেড রিয়ালিটিভিত্তিক (এআর) স্পেশাল কম্পিউটিং স্যুট উন্মোচন করেছে রকিড এআর স্টুডিও। নতুন প্রকল্প চালুর ইভেন্টে এ সেটআপ উন্মোচন করা হয়। এ স্যুটে রকিড ম্যাক্স প্রো এআর গ্লাস ও স্টেশন প্রো কম্পিউটিং মেইনফ্রেম রয়েছে। ম্যাক্স প্রো গ্লাসের দাম ৪ হাজার ৯৯৯ ইউয়ান বা ৬৮৫ ডলার। এর ওজন মাত্র ৭৬ গ্রাম এবং ৯০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এআর গ্লাসে ৫০০ নিটস ব্রাইটনেস রয়েছে।

ভয়েস কন্ট্রোলের জন্য বিল্ট ইন ডুয়াল লাইনার নয়েজ ক্যানসেলিং মাইক্রোফেন দেয়া হয়েছে। অন্যদিকে রকিড স্টেশন প্রো মেইনফ্রেমের দাম ৩ হাজার ৯৯৯ ইউয়ান বা ৫৪৮ ডলার। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্সআর২+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসেবে রয়েছে ১২ জিবি এলপিডিডিআরফাইভ রÅাম ও ১২৮ জিবি স্টোরেজ। এতে সনি আইএমএক্স৫৮৬ প্রসেসরের রিয়ার ক্যামেরাও রয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ৭ হাজার ৬২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ডিভাইসটিতে ইয়োডাওএস মাস্টার অপারেটিং সিস্টেম ও নেভিগেশনের জন্য ফিজিক্যাল বাটনও রয়েছে। গিজমোচায়না

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ