ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

অনর ম্যাজিক ভি২-এর জায়গা দখলে নেবে শাওমি মিক্স ফোল্ড ৩

প্রযুক্তি খাতে প্রতিনিয়ত নতুন সব উদ্ভাবন হচ্ছে। তাই আজ যা শীর্ষে রয়েছে আগামীকাল সেখানে নতুন কিছু আসতে পারে। গত মাসে অনর এখন পর্যন্ত সবচেয়ে পাতলা বা সরু বই আকৃতির ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। এর পুরুত্ব মাত্র ৯ দশমিক ৯ মিলিমিটার।

কিন্তু বর্তমানে এ রেকর্ড ধরতে কাজ করছে শাওমি। ১৪ আগস্ট মিক্স ফোল্ড ৩ উন্মোচন করতে পারে চীনের কোম্পানিটি। নতুন ডিভাইসের ডিজাইন ও পুরুত্ব নিয়ে ধারণা দিয়েছে শাওমি। কোম্পানির তথ্যানুযায়ী, খোলা অবস্থায় ফোল্ডেবল স্মার্টফোনটির পুরুত্ব হবে ৪ দশমিক ৯৩ মিলিমিটার। বন্ধ অবস্থায় পুরুত্ব ৯ দশমিক ৮ মিলিমিটার। এর আগের মিক্স ফোল্ড ২-এর পুরুত্ব ছিল যথাক্রমে ৫ দশমিক ৪ ও ১১ দশমিক ২ মিলিমিটার।

মিক্স ফোল্ড ৩ নতুন ধরনের উন্নত ইস্পাত ও পরিধানযোগ্য কার্বন সিরামিক ব্যবহার করা হয়েছে। আগের তথ্যানুযায়ী ডিভাইসটিতে ৪ হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৫০ ওয়াটের ওয়্যারলেস ও ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং সুবিধা রয়েছে। প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর সঙ্গে ৫১২ জিবি বা ১ টেরাবাইটের ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ থাকতে পারে। —গিজমোচায়না

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ