ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

সেলফোনের নকল চার্জার চেনা যাবে যেভাবে

স্মার্টফোন এখন সবার নিত্যদিনের সঙ্গী। এটি ব্যবহারে ব্যাটারি ও চার্জ গুরুত্বপূর্ণ। চার্জ না থাকলে দরকারি সময়ে সেলফোন ব্যবহার করা যাবে না। সেলফোনের সঙ্গে থাকা চার্জারটি আসল না নকল তা খেয়াল রাখতে হবে। এ বিষয়ে গ্যাজেটসনাউয়ের প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে।

সেলফোন ব্যবহার করতে করতে অনেক সময় চার্জার বা অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায়। তখন দুই নম্বর বা ভুয়া চার্জার ব্যবহার করলে ডিভাইস ক্ষতিগ্রস্ত হবে। তাই চার্জার আসল না নকল তা দেখতে হবে।

প্রথমেই আইফোন। আইফোনের সঙ্গে অ্যাপল একটি চার্জার দিয়েই দেয়। তবে বাজারে আইফোনের অসংখ্য চার্জার পাওয়া যায়। কিন্তু এর অধিকাংশই নকল। আইফোনের আসল চার্জারে ডিজাইনড বায় অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া লেখা থাকবে। অ্যাপল লোগোটি নকল চার্জারে গাঢ় কালো রঙের দেখাবে।

দ্বিতীয় ধাপে রয়েছে শাওমি। শাওমির নকল চার্জার চিনতে হলে কেবলের দৈর্ঘ্য যাচাই করতে হবে। যদি কেবলটি লম্বায় ১২০ সেন্টিমিটারের কম হয় বা অ্যাডাপ্টর বড় হয়, তাহলে ধরে নিতে হবে চার্জারটি নকল।

ওয়ানপ্লাস ফোনের অরিজিনাল ড্যাশ চার্জার চেনা খুবই সহজ। যদি চার্জিংয়ের সময় চার্জারের আলো ব্লিঙ্ক না করে, তবে তা নকল। আসল চার্জারে ফোন চার্জিংয়ের সময় এ আলো ব্লিঙ্ক করে।

অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে হুয়াওয়ে বেশ জনপ্রিয়। বাজারে হুয়াওয়ের নকল চার্জারও রয়েছে। হুয়াওয়ের আসল ও নকল চার্জার চিনতে বারকোডের সাহায্য নেয়া যায়। হুয়াওয়ে চার্জারের বারকোড তথ্যের সঙ্গে অ্যাডাপ্টরের বারকোড তথ্যের মিল পাওয়া গেলে বুঝতে হবে চার্জারটি আসল। পিক্সেলে বর্তমানে কোনো চার্জার বা অ্যাডাপ্টার থাকে না। এর পরও নকল চার্জার রয়েছে। গুগল সবসময় পিক্সেল ফোনের সঙ্গে ফাস্ট চার্জার সরবরাহ করে। যদি পিক্সেল ফোনটি চার্জ হতে অনেক সময় নেয়, তাহলে বুঝতে হবে চার্জারটি নকল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ