ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে ভিভোর ওয়াই ২৭

নিত্যদিনের ব্যবহারে আকর্ষণীয় ডিজাইন, বিভিন্ন ফিচার ও উন্নত পারফর্মেন্সের স্মার্টফোনই সবার পছন্দের শীর্ষে থাকে। এ বিষয়টি প্রাধান্য দিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। ওয়াই২৭ নামে এটি দেশের প্রযুক্তি বাজারে প্রবেশ করতে যাচ্ছে।

নতুন স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। প্রতিদিনের কাজে দারুণ অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি স্টাইলিশ লুক দিতে ভিভোর নতুন স্মার্টফোনটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে দাবি কোম্পানির। ভিভো ওয়াই সিরিজে এ বছরের চতুর্থ স্মার্টফোন এটি।

রঙের ব্যাপারে তরুণরা বেশ রুচিশীল। তাই নতুন ভিভো ওয়াই২৭ এর ব্যাক সাইডে রঙের ক্ষেত্রেও তা কালো ও নীল ব্যবহার করা হয়েছে। যা মূলত বারগেন্ডি ব্ল্যাক এবং সি ব্লু নামে পরিচিত। বক্স আকারের ক্যামেরা ডিজাইনের বদলে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে চমৎকার সোনালি রঙের রিং।

নতুন ডিভাইসটিতে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন টাইপ-সি ফ্ল্যাশ চার্জার রয়েছে। যার মাধ্যমে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দ্রুত সময়ের মধ্যে চার্জ হবে। উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় এই স্মার্টফোনে চার্জ দ্রুত ফুল হলেও শেষ হবে না তাড়াতাড়ি। একবার ফুল চার্জেই টানা ক্লাসের রেকর্ড করা, বন্ধুদের কাছে থেকে নোট নেওয়া, প্রজেক্ট কিংবা প্রদর্শনীর কাজে ব্যবহার করা, বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে সেরা মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখার কাজ হবে নিরবিচ্ছিন্ন।

২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। ফলে বেশ ভালো এবং হালকা গ্রিপ পাওয়া যায়। বডি টু ডিসপ্লে রেশিও ভালো হওয়ার পাশাপাশি চিন ও ব্যাজেলের পরিমাণ কম হওয়ায় স্মার্টফোনটি খুব বেশি বড় মনে হবে না। ডিভাইসটিতে ২৩৮৮ × ১০৮০ রেজল্যুশনের ৬ দশমিক ৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে দেয়া হয়েছে।

ভিভো ওয়াই২৭ স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সঙ্গে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে। এর মাধ্যমে টাচ ও স্ক্রলিংয়ে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রয়োজনীয় সকল অ্যাপ ডাউনলোড করা, অ্যাপ ডেটা সংরক্ষণ করা, এক সাথে হাজার হাজার ছবি তোলা, এইচডি ভিডিও করার সহজ করতে এখানে রয়েছে ৬ জিবি র‍্যাম। এক্সটেন্ডড র‍্যাম টেকনোলজি ৩.০ এর জন্য আরো ৬ জিবি র‍্যাম বাড়িয়ে নেয়া যাবে। পাশাপাশি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।

৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরায় তোলা ছবির টোনালিটি হবে অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। হাস্যোজ্জল সময়ের স্বাক্ষী হতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও পোর্ট্রটে মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, স্লো-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি ফিচারও রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ