ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

কোয়েস্ট ভিআর হেডসেটে যুক্ত হচ্ছে রবলক্স

মেটার কোয়েস্ট ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেটে শিগগিরই রবলক্স গেম খেলা যাবে। কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপ ল্যাবে ওপেন বেটা ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে। মেটাভার্স স্পেসের জন্য রবলক্স বেশ জনপ্রিয়। চলতি বছরের কোনো একসময় এটি হেডসেটে আসবে বলে জানানো হয়েছিল। কোয়েস্ট ২ ও প্রো হেডসেটে খেলোয়াড়রা রবলক্সের কোয়েস্ট ভার্সন খেলতে পারবে।

মেটা জানায়, বেটা ভার্সনটি ভবিষ্যতে গেমটির উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে তথ্য সংগ্রহের সুযোগ দেবে এবং কমিউনিটির মতামতের পরিপ্রেক্ষিতে পরিবর্তন আনতে পারবে। ব্লগপোস্টে মেটা জানায়, রবলক্স এরই মধ্যে ভিআর ডিভাইসে বেশকিছু বিষয়ে উন্নত অভিজ্ঞতা দিচ্ছে। এসব বিষয় কোনো মডিফিকেশন বা পরিবর্তন ছাড়াই ভালো চলছে। এক্সবক্স, আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ থেকে যুক্ত হওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে খেলাধুলা, যোগাযোগসহ ভাব আদান-প্রদান করতে পারবে। অকুলাস রিফ্ট, এইচটিসি ভাইভসহ বেশকিছু ভিআর হেডসেটে গেমটি এরই মধ্যে চলে এসেছে। টেকক্রাঞ্চ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ