ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:২২ অপরাহ্ন

টুইচে মেসেজ পিন করার নতুন ফিচার হাইপ চ্যাট

লাইভ স্ট্রিমিংয়ে বর্তমানে অন্যতম একটি প্লাটফর্ম টুইচ। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার এনেছে প্লাটফর্মটি। হাইপ চ্যাট নামের এ ফিচার নির্দিষ্ট ফি দেয়ার মাধ্যমে চ্যাট উইন্ডোর ওপর মেসেজ পিন করে রাখার সুবিধা দেবে।

এর ফলে স্ট্রিমে ভিড়ের মাঝে অনুসারীদের কমেন্টও হারাবে না, পাশাপাশি নির্মাতারাও আয়ের সুযোগ পাবে। ইউরোগেমার ডট নেটের তথ্যানুযায়ী, বর্তমানে টুইচ পার্টনারদের জন্য ফিচারটি চালু রয়েছে। ভবিষ্যতে সবার জন্য ফিচারটি চালু করবে টুইচ। ১ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত ব্যয় করে মেসেজ পিন করা যাবে। টেকটাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ