ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন

ভারতে বন্ধ হচ্ছে টিকি অ্যাপের কার্যক্রম

ভারতে বন্ধ হচ্ছে টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্লাটফর্ম টিকি অ্যাপের কার্যক্রম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক টিকি অ্যাপ ২৭ জুন থেকে ভারতে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। টিকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এবং আসন্ন বন্ধ সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করেছে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে টিকি তার কার্যক্রম বন্ধ করবে। ২০২৩ সালের ২৭ জুন ভারতের সময় রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকে টিকির সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে।’

নয়াদিল্লিতে টিকটক নিষিদ্ধ করার পর পরই ভারতীয় বাজারে প্রবেশ করে টিকি। এর মালিকানা ছিল ডল টেকনোলজিস নামে একটি সংস্থার অধীনে। টিকির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কোম্পানিটি প্রযুক্তি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানিয়েছে। সিঙ্গাপুর ও ভারত উভয় ক্ষেত্রেই ছোটখাটো স্টার্টআপ হিসেবে ভালো অবস্থান ছিল। প্লাটফর্মটি প্রকৃত প্রতিভাকে তুলে ধরার একটি অন্যতম মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ