ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২:১৭ অপরাহ্ন

নোয়াখালীর দত্তেরহাটে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাইজদী কোর্ট শাখার অধীনে দত্তেরহাট উপশাখা সম্প্রতি নোয়াখালীর দত্তেরহাটে উদ্বোধন করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা কাউন্সিলর জাহিদুর রহমান শামিম এবং পর বনিক সমিতির সভাপতি ছাইফুদ্দিন সাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকার মাইজদী কোর্ট শাখা প্রধান শহীদুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোহাম্মদ জাহিদ হোসাইন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন