ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন

ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করছে না স্যামসাং

সেলফোনে থাকা ডিফল্ট সার্চ ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। এর আগে গুঞ্জন উঠেছিল যে সার্চে গুগলের পরিবর্তে মাইক্রোসফটের বিং ব্যবহারের কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকটাইমস।

সিদ্ধান্তে পরিবর্তন আসায় স্যামসাংয়ের সব স্মার্টফোন ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে নিজের জায়গা ধরে রাখতে পারছে গুগল। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোম্পানির স্মার্টফোন বাজারজাতের সময় প্রি-ইনস্টলড হিসেবে গুগলের পরিবর্তে মাইক্রোসফটের বিং ব্যবহার সম্পর্কিত একটি রিভিউ বাতিল করেছে স্যামসাং।

সাধারণত স্মার্টফোনে প্রিবিল্ট হিসেবে যে ব্রাউজার থাকে গ্রাহক সেটি ব্যবহার করেন না। তাই ধারণা করা হয়েছিল ডিফল্ট সার্চবার পরিবর্তন করলে তেমন কোনো ক্ষতি হবে না। গ্রাহক মূলত প্লেস্টোর থেকে অন্য ব্রাউজার ডাউনলোড করে ব্যবহার করে থাকে। তবে পরিবর্তনের বিষয়ে বাজারের দৃষ্টিভঙ্গি ও গুগলের সঙ্গে সম্পর্ক অবনমনের বিষয়ে ভেবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্যামসাং।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ