ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন

মাইক্রোএলইডি ডিসপ্লের আইফোন আনবে অ্যাপল

কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে নিয়ে নানা গুঞ্জন চলমান। এরই মধ্যে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ওএলইডি ডিসপ্লের পরিবর্তে মাইক্রোএলইডিযুক্ত আইফোন তৈরিতে কাজ করছে কোম্পানিটি। খবর টেকটাইমস।

অ্যাপলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের প্রেক্ষিতে জানা গেছে, বর্তমানে আইফোনে যে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয় তার পরিবর্তে মাইক্রোএলইডি প্যানেল ব্যবহারে কাজ করছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।

ডিজিটাইমস প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের শেষ ও ২০২৫ সালের শুরুর দিকে বাজারজাতের অপেক্ষায় থাকা অ্যাপল ওয়াচ আল্ট্রায় নতুন ডিসপ্লে ব্যবহার করতে পারে অ্যাপল। পর্যায়ক্রমে আইফোনেও এ ডিসপ্লে ব্যবহার করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ