ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০০ পূর্বাহ্ন

টিমসে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আনছে মাইক্রোসফট

২০২০ সালে টিমসে ভিডিও কলিংয়ের জন্য নির্দিষ্ট কিছু ব্যাকগ্রাউন্ড চালু করে মাইক্রোসফট। তিন বছর পর নতুন করে একাধিক অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় অপরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড আড়াল করতে পারবে। খবর গ্যাজেটস নাউ।

চলতি বছর শেষে টিমসে নতুন এক সেট স্থিরচিত্র ও আরো কিছু অ্যানিমেটেড ছবি পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এক ব্লগপোস্টে মাইক্রোসফট ডিজাইন টিম জানায়, নতুনভাবে বিভিন্ন ছবিসহ টিমসের ভিজ্যুয়াল লাইব্রেরিতে পরিবর্তন আনা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ব্যবহারকারীদের মধ্যে বেশকিছু ছবি ভালো জনপ্রিয়তা পেয়েছে। নতুন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডগুলো মাইক্রোসফটের সক্রিয় ৩০ কোটি মাসিক ব্যবহারকারীর কাছে পর্যায়ক্রমে পৌঁছে যাবে। বর্তমানে বিশ্বের ১৮১টি দেশে ৪৪টি ভাষায় টিমস ব্যবহারের সুবিধা রয়েছে।

নতুন আপডেটের পর ছয়টি ক্যাটাগরিতে মাইক্রোসফট টিমসের ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। এর মধ্যে কোনোটিকে কাঠ ও আলোর বিষয় প্রাধান্য পাবে, আবার কোনোটায় প্রকৃতির বিষয় উঠে আসবে। মাইক্রোসফট জানায়, ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেটেড ছবি আনার জন্য ডিজাইনার দলটি মাইক্রোসফট, লিংকডইন ও গিটহাবে জরিপ পরিচালনা করেছে। এর মাধ্যমে ভবিষ্যতে কোনো পরিষেবা চালুর আগে এর গ্রহণযোগ্যতা, সক্ষমতা ও গ্রাহককেন্দ্রিক কিনা তা যাচাই করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ