ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:২২ অপরাহ্ন

এআই চিপ তৈরিতে কাজ করবে মাইক্রোসফট-এএমডি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয় এখন সবদিকে। বিশেষ করে প্রযুক্তি খাতে এর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। সম্প্রতি এআইনির্ভর চিপ তৈরিতে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) সঙ্গে চুক্তি করেছে মাইক্রোসফট। এ চুক্তির অধীনে কোম্পানি দুটি চিপ তৈরিতে কাজ করবে।

গিজমোচায়নায় প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বর্তমানে এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপের বিকল্প সরবরাহের জন্য ও এআই প্রসেসর চিপ বাজারজাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। দুটি কোম্পানি অ্যাথেনা কোডনেমে একটি এআইনির্ভর চিপ তৈরিতে কাজ করবে। মাইক্রোসফট মূলত এর উন্নয়নে কাজ করছে। অন্যদিকে এএমডি আর্থিক সহায়তা করছে।

বর্তমানে যেসব প্রতিষ্ঠান ক্লাউড কম্পিউটিং পরিষেবা দিয়ে থাকে সেগুলোর মধ্যে মাইক্রোসফট অন্যতম। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি এরই মধ্যে ওপেনএআইতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এ বিনিয়োগের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিপের চাহিদাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি চিপ খাতে মাইক্রোসফটের অংশগ্রহণ ও অবস্থান আরো মজবুত হচ্ছে।

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, এক হাজারের বেশি কর্মী নিয়ে মাইক্রোসফট আলাদা চিপ ডিভিশন চালু করতে যাচ্ছে। কর্মীরা অ্যাথেনা প্রকল্পে কাজ করছে। এতে মাইক্রোসফট এরই মধ্যে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ