ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

ম্যাটারে থ্রেড সাপোর্ট যুক্ত করেছে অ্যামাজন

বড় ধরনের পরিবর্তন নিয়ে নতুন সংস্করণে ম্যাটার চালু করেছে অ্যামাজন। জনপ্রিয় এ ইকো স্মার্ট স্পিকারটিতে সম্প্রতি যুক্ত হয়েছে থ্রেড সাপোর্ট। এছাড়া অ্যালেক্সা আইওএস অ্যাপও ম্যাটারের সঙ্গেও যুক্ত হতে পারে ম্যাটার। এটি এখন এমন একটি ডিভাইস যা স্মার্ট হোম টেকনোলজির যেকোনো কোম্পানির যেকোনো ডিভাইসের সংযুক্ত করা সহজ। খবর দ্য ভার্জ।

গত বছরের শেষের দিকে চালু হওয়া চতুর্থ প্রজন্মের ইকো স্মার্ট স্পিকারটি এখন একটি থ্রেড বর্ডার রাউটার। ইভ স্মার্ট প্লাগের মতো এটি একটি থ্রেড সাপোর্টিং ডিভাইস এবং ন্যানোলিফ স্মার্ট লাইটগুলোর মতো থ্রেড ডিভাইসগুলোকেও সমর্থন করে। এর আগে অ্যামাজন শুধু নিজস্ব কিছু স্মার্ট স্পিকারে ম্যাটার-ওভার-ওয়াইফাই সক্রিয় করা যেত।

আলেক্সা দিয়ে একটি ম্যাটার ডিভাইস সেটআপ করা কেবল অ্যান্ড্রয়েড ফোনে সম্ভব ছিল। এখন অ্যামাজন স্মার্ট স্পিকারের সবগুলোতে ম্যাটার সুইচ চালু করেছে। এরই মধ্য দিয়ে অ্যামাজন অ্যালেক্সা ম্যাটার কন্ট্রোলারের মোট সংখ্যা ২০-এ পৌঁছেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ