প্রযুক্তি বাজারে হুয়াওয়ে আগের অবস্থানে না থাকলেও ব্যবসা একেবারেই গুটিয়ে নেয়নি। বিশ্ববাজারে অবস্থান হারালেও চীনে ক্রমাগত নতুন ডিভাইস নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে আগামীকাল দেশটির বাজারে ব্যান্ড ৮ উন্মোচন করবে হুয়াওয়ে।
কোম্পানিটি এরই মধ্যে ব্যান্ড ৮-এর প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে। এর মাধ্যমে ওয়্যারেবলটির বাহ্যিক ডিজাইন সম্পর্কে আইডিয়া পাওয়া যাচ্ছে। হুয়াওয়ে ব্যান্ড ৮-এর নতুন ডিজাইনের ফ্রেম দেয়া হয়েছে। এটি সিরামিক নির্মিত ও সব দিক থেকে সমান। গ্রিন, সাকুরা পিংক ও ডার্ক ব্ল্যাক—এ তিন রঙে ওয়্যারেবল ডিভাইসটি কেনা যাবে।
আগের ভার্সনের তুলনায় হুয়াওয়ে ব্যান্ড ৮-এর ডিসপ্লে লম্বা। এতে ব্যান্ড ৭-এর মতো কার্যকর বৈশিষ্ট্য থাকবে বলেও ধারণা করা হচ্ছে। ব্যান্ড ৭-এ ১ দশমিক ৪৭ ইঞ্চির এইচডি অ্যামোলেড টাচ ডিসপ্লে, ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট, ব্লুটুথ ৫ ও একাধিক সেন্সর ছিল। নতুন ডিভাইসেও আরো উন্নত ফিচার থাকার বিষয়ে আশাবাদী বিশ্লেষকরা। গিজমোচায়না














