ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

অব্যবহৃত অ্যাপ মুছে দেবে গুগল

স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ থাকে। প্রিবিল্ট হিসেবে তো একাধিক অ্যাপ থাকেই। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও দেখা, ফোন মেসেজ দেয়া, অডিও-ভিডিও প্লেয়ার রয়েছে। এছাড়া ভিডিও গেমসও থাকে। তবে একই কাজের জন্য একাধিক অ্যাপ ব্যবহার ডিভাইসের জন্য ক্ষতিকর। খবর টেকক্রাঞ্চ।

সেলফোনে থাকা এসব অব্যবহৃত অ্যাপ মুছতে নতুন ফিচার চালু করেছে গুগল। যেটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে থাকা পুরনো ও অপ্রয়োজনীয় অ্যাপ মুছে দেবে। ফিচারটির নাম অটো-আর্কাইভ। এটি থাকায় এখন স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না। স্টোরেজ ভর্তি হয়ে গেলেও নতুন অ্যাপ ডাউনলোড করা যাবে।

অটো-আর্কাইভ ফিচারের সাহায্যে, ডিভাইসে জায়গা খালি করার জন্য ব্যবহারকারীকে কোনো অ্যাপ মুছতে হবে না। এ ফিচারটি চালু হওয়ার পর গুগল নিজে থেকেই কম গুরুত্বপূর্ণ অ্যাপটি সরিয়ে ফেলবে ফোন থেকে। অ্যাপটি সরানো হলে জায়গা খালি হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ