ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

ছবিতে পণ্য শনাক্তে সক্ষম মেটার এআই

ছবি থেকে যেকোনো বস্তু শনাক্তের সক্ষমতাযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মডেল প্রকাশ্যে এনেছে মেটা। মেটার দাবি, ছবি সম্পাদনার জন্য এর তথ্যভাণ্ডারও সবচেয়ে বড়। খবর রয়টার্স।

ব্লগ পোস্টে মেটার গবেষণা বিভাগ বলেছে, সেগমেন্ট এনিথিং মডেল বা স্যাম নামের এ মডেল বিভিন্ন ছবি এমনকি কিছু ক্ষেত্রে ভিডিওর মধ্যে থাকা বস্তু শনাক্ত করতে পারে। বিশেষ করে যেগুলো এটি প্রশিক্ষণের সময় দেখেনি।

স্যাম-এর সহায়তায় বিভিন্ন বস্তুতে ক্লিক করে বা টেক্সট প্রম্পট লিখে সেগুলো বাছাই করা যাবে। ওপেনএআইর চ্যাটবট চ্যাটজিপিটি জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে বিভিন্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অগ্রগতি নিয়ে কাজ করছে। মেটা এমন বেশকিছু ফিচার আনার ইঙ্গিত দিয়েছে, যা চ্যাটজিপিটির মতো জনপ্রিয় জেনারেটিভ এআইর ধরন অনুসরণ করবে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মতো ডাটা শনাক্তকরণ বা শ্রেণিবদ্ধ করার বদলে নতুন কনটেন্ট তৈরি করবে। মেটা এখনো এ ধরনের কোনো পণ্য প্রকাশ করেনি।

কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‌মেটার বিভিন্ন অ্যাপে এই ধরনের জেনারেটিভ এআইর ‘সৃজনশীল সহায়তা সমন্বিত করা চলতি বছরের অন্যতম অগ্রাধিকার।’

নিজস্ব প্লাটফর্মে ছবি ট্যাগ, নিষিদ্ধ কনটেন্ট সীমিত এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কোন পোস্টগুলো দেখানো উচিত, সেই বিষয়গুলো নির্ধারণে এরই মধ্যে স্যামের মতো একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে মেটা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ