ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে পারল না শ্রীলঙ্কা। ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্টে সিরিজের দ্বিতীয়টিতে ইনিংস এবং ৫৮ রান ব্যবধানে হেরেছে সফরকারীরা। এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম টেস্টে ২ উইকেটে হেরেছিল তারা।

গতকাল সোমবার (২০ মার্চ) বেসিন রিজার্ভে ২ উইকেটে ১৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলার শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় সেশনে তাদের দ্বিতীয় ইনিংস থামে ৩৫৮ রানে। এর আগে প্রথম ইনিংসে লঙ্কানরা অলআউট হয়েছিল ১৬৪ রানে। দুই ইনিংস মিলিয়েও নিউজিল্যান্ডের রানপাহাড় টপকাতে পারেনি সফররকারীরা।

কিউইরা ৪ উইকেটে ৫৮০ রানের প্রথম ইনিংস ঘোষণা করেছিল।

স্বাগতিক বড় সংগ্রহে নেপথ্যে ছিলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। দুজনই তুলে নেন ডাবল সেঞ্চুরি এবং গড়েন ৩৬৩ রানের জুটি। ওয়েলিংটনে ২০০ রানে অপরাজিত থাকা নিকোলসের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। মোট ৩৩৭ রান করা উইলিয়ামসন হয়েছেন সিরিজ সেরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ