ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

পর্তুগালের জার্সিতে দেখা যাবে রোনালদোকে

ক্যারিয়ারের শেষপ্রান্তে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৮ হলেও এখনও জাতীয় দলকে বিদায় জানাননি এই তারকা ফুটবলার। তবে পর্তুগালের জার্সিতে রোনালদোকে আর দেখা যাবে কি না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু রোনালদোর জাতীয় দলে খেলা নিয়ে সুখবরই দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

কাতার বিশ্বকাপের পরই পর্তুগালের দায়িত্ব নেন মার্টিনেজ। এখন পর্যন্ত পর্তুগালকে নিয়ে বড় কোনো পরীক্ষা দিতে হয়নি তাকে। মার্টিনেজের সামনে বড় চ্যালেঞ্জ ইউরো ২০২৪ এর বাছাইপর্ব। সেই বাছাইপর্বের ম্যাচের জন্য এখনও পর্তুগাল দল ঘোষণা না করলেও সেই দলে সুযোগ পাচ্ছেন রোনালদো। অর্থাৎ, রোনালদোকে দলে রেখেই ২০২৪ ইউরোর স্বপ্ন দেখছে পর্তুগাল।

এদিকে বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ক্যারিয়ারের শেষপ্রান্তে সৌদি লিগে যোগ দিয়েও পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ