ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ন

এমএক্স প্লেয়ার অধিগ্রহণের কথা ভাবছে অ্যামাজন

অর্থনৈতিক অস্থিতিশীলতা, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে অনেক ছোট প্রতিষ্ঠানের মালিকানায় পরিবর্তন আসছে। বিশেষ করে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজের পরিধি বাড়াতে বিভিন্ন কোম্পানি অধিগ্রহণ করছে। এর অংশ হিসেবে এবার ভারতে টাইমস ইন্টারনেট মালিকানাধীন এমএক্স প্লেয়ার অধিগ্রহণে আলোচনা করছে অ্যামাজন। খবর গিজমোচায়না।

ই-কমার্স জায়ান্টটি প্রতিনিয়ত বিনোদন পরিষেবা বাড়াতে কাজ করছে। ভারতের অন্যতম ভিডিও স্ট্রিমিং পরিষেবা প্লাটফর্ম এমএক্স প্লেয়ার অধিগ্রহণ করতে পারলে তা দেশটির বাজারে অ্যামাজনের কার্যক্রমের পরিধি বাড়াতে সহায়তা করবে। তবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চলমান থাকলেও কোনো চুক্তি না হওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। অধিগ্রহণের বিষয়ে আরো দুটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে জি-সনিও রয়েছে।

সাম্প্রতিক সময়ে এমএক্স প্লেয়ায়ের বাজার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন ফরম্যাট বা ধরনের ভিডিও প্লে করার পাশাপাশি কম দামি অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুবিধা থাকায় এর ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বে এমএক্স প্লেয়ারের ৩০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এবং ভারতে এর জনপ্রিয়তা অধিক। অতিরিক্ত চার্জ দেয়া ছাড়াই এর ব্যবহারকারীরা লাইভ টেলিভিশন চ্যানেল দেখতে পারে। যে কারণে এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। বিজ্ঞাপন থেকেই এমএক্স প্লেয়ারের অধিকাংশ আয় হয়ে থাকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ