ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন

ইমুলেটর নির্মাতা জেনিমোবাইল অধিগ্রহণ করল শ্যাডো

অ্যান্ড্রয়েডভিত্তিক ইমুলেটর জেনিমোশনের মালিকানা কোম্পানি জেনিমোবাইল অধিগ্রহণ করেছে ক্লাউড গেমিং পরিষেবা প্রতিষ্ঠান শ্যাডো। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে ফ্রান্সের প্রতিষ্ঠানটিকে কিনে নিয়েছে ক্লাউড কম্পিউটিং ফার্মটি।

সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে শ্যাডো গৃহীত প্রকল্পগুলো আরো গতিশীল হবে। জেনিমোশন মূলত ডেভেলপারদের জন্য গুরুত্বপূর্ণ একটি টুল।

এখানে উন্মোচনের আগে যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপের পরীক্ষা চালানো যায়। এক কথায় এটি একটি ইমুলেটর। যেখানে যে কেউ চাইলে তার ডিভাইসের কনফিগারেশন পরীক্ষা করতে পারে। টেকটাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ