ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ডিসেম্বরে রেকর্ড রপ্তানি আয়, প্রবৃদ্ধি ছাড়াল ৯ শতাংশ

সদ্য সমাপ্ত ২০২২ সালের নভেম্বরে ৫০৯ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। বছরের শেষ মাস ডিসেম্বরে রপ্তানি আয় হয়েছে ৫৩৬ কোটি ৫১ লাখ ডলার। বাংলাদেশের ইতিহাসে একমাসে রপ্তানি আয়ের হিসাবে সর্বোচ্চ।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় ৯ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ডিসেম্বর মাসের রপ্তানি আয়ের প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২৭৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেটা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫৮ শতাংশ বেশি।

এদিকে ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন ১ দশমিক ৩ শতাংশ কম হয়েছে।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ডিসেম্বরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রপ্তানি করা হয়েছে। এতে শিল্প মালিকরা নতুন আশার আলো দেখছেন।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ