ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১:৫০ অপরাহ্ন

লাক্সএক্সেল অধিগ্রহণ করল মেটা

অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাসের উন্নয়নে নেদারল্যান্ডসভিত্তিক স্মার্ট আই গ্লাস কোম্পানি লাক্সএক্সেল অধিগ্রহণ করেছে মেটা। প্রতিষ্ঠানটি স্মার্ট আইওয়্যারের জন্য থ্রিডি প্রিন্টেড প্রেসক্রিপশন লেন্স তৈরিতে সিদ্ধহস্ত।

মেটার ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনসের রায়ান মুর জানান, লাক্সএক্সেল মেটার সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্কের আরো উন্নতি হবে। ২০০৯ সালে লাক্সএক্সেলের যাত্রা।

প্রেসক্রিপশন লেন্সের অধীনে প্রতিষ্ঠানটি হলোগ্রাফিক ফিল্ম ও প্রজেক্টর ব্যবহারের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি অভিজ্ঞতার উন্নয়নে কাজ করবে। —টেকটাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ