স্পোর্টস কনটেন্ট তৈরিতে ধীরে ধীরে এগোচ্ছে অ্যামাজন। শিগগিরই এসব কনটেন্ট এক জায়গায় আনতে স্বতন্ত্র স্পোর্টস অ্যাপ চালু করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বিভিন্ন খেলা লাইভ দেখানোর কনটেন্ট ও প্রাইম ভিডিওতে অ্যামাজনের বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত মিলছে।
সম্প্রতি অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি লাইভ স্পোর্টসকে এক ধরনের বিশেষ সম্পদ হিসেবে আখ্যা দিয়ে এতে বিনিয়োগ বাড়ানোর আশা প্রকাশ করেন। অ্যাপটি চালু হলে বর্তমানে অ্যামাজনের মূল প্লাটফর্ম প্রাইম ভিডিওতে থাকা খেলাধুলাভিত্তিক বিভিন্ন কনটেন্ট আগের চেয়ে ভালোভাবে ফুটে উঠবে। এনগ্যাজেট


















