ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১:৫১ অপরাহ্ন

দেশের বাজার ডিজোর নতুন ফিচার ফোন

লাইফস্টাইল পণ্যের পাশাপাশি এবার দেশের বাজারে ফিচার ফোন নিয়ে এলো ডিজো। ফিচার ফোনটি বাজারজাত করছে সেলেক্সট্রা লিমিটেড।

ডুয়াল সিমের ফোনটিতে ২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে, ১ হাজার ৪৩০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, এক হাজার কন্ট্যাক্ট সেভ করার অপশন, এবং কল রেকর্ডিংয়ের সুবিধা। ফোনটিতে ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আর ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ লাইটও আছে।

ডিজোর ফোনটিতে স্পেশাল অফার হিসেবে থাকছে ৩৬৫ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ডিজো ব্র্যান্ডের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, আমরা সেলেক্সট্রা লিমিটেড বিগত তিন বছর ধরে সবসময় গুণগত এবং মানসম্মত ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি রিয়েলমি টেক লাইফের সাব ব্র্যান্ড ডিজোর ফিচার ফোনটি আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান বলেন, আমরা আশা করছি ডিজো ব্র্যান্ডের এ ফিচার ফোনটি আমাদের দেশের সব ধরনের গ্রাহকের জন্য সময় উপোযোগী একটি ফোন। কারণ সব ব্র্যান্ড যখন ফিচার ফোনের দাম বাড়াচ্ছে ঠিক সে সময় আমরা বাজারে এ সাশ্রয়ী মূল্যের ফোনটি আনতে পেরেছি।

দেশের সব মোবাইলের দোকানসহ, দারাজ, রবিশপ, সেলেক্সট্রা লিমিটেডের অনলাইন ও অফলাইন উভয় প্লাটফর্মেই কালো, সবুজ ও নীল রঙে ফোনটি পাওয়া যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ