ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন উবারের

চলতি বছরে দেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করেছে রাইডশেয়ারিং অ্যাপ উবার। সোমবার (২৬ ডিসেম্বর ) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে রাইডশেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে উবার জানায়, ২০২২ সালে দেশের ব্যস্ততম শহর ছিল ঢাকা। উবারের সুবিধাজনক ও নিরাপদ যাতায়াত সুবিধার কারণে এ শহরে এবার সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ (রাত ১০টা-সকাল ৬টা) এবং অফিস আওয়ার ট্রিপ (সকাল ৭টা-১১টা এবং বিকাল ৪টা-রাত ৮টা) হয়েছে। বাংলাদেশের যাত্রীরা দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার মধ্যে সবচেয়ে বেশি ট্রিপ বুক করেছেন। উবারের সার্ভিস বিস্তৃত হয়ে বাংলাদেশের ৮টি বিভাগের ২০টি শহরে পৌঁছে গেছে।

প্রতিবেদনে অনুযায়ী, এক দিনে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ বুক করা হয়েছে ৯ সেপ্টেম্বর। দিনটি ছিল শুক্রবার। ট্রিপ বুকের ক্ষেত্রে এ বছরের সবচেয়ে জনপ্রিয় মাস ছিল অক্টোবর। এই মাসে গ্রাহকরা দুর্গা পূজা ও ঈদ-ই-মিলাদুন্নবী একসঙ্গে উদযাপন করেন।

গ্রাহকসেবা উন্নয়নে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে উবার। বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করেছে উবার। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো চালকদের মধ্যে ট্র্যাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রশিক্ষণের প্রথম ধাপ পরিচালনা করেছেন বাংলাদেশ পুলিশের দু’জন এবং উবারের একজন প্রতিনিধি। এখানে সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইনকানুন, অফলাইন ট্রিপ, ট্রিপ ক্যান্সেলেশন ও নগদ টাকা ছাড়া ট্রিপ নিতে রাজি না হওয়া ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করে তোলা হয়।

বিগত বছরগুলো জুড়ে, যাত্রীদের নিরাপত্তার জন্য উবার অ্যাপে জাতীয় ইমার্জেন্সি নম্বর ৯৯৯, ট্রিপ ও লোকেশন শেয়ার করার জন্য একটি বিশেষ ফিচার এবং একটি সার্বক্ষণিক সেফটি হটলাইন চালু করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ