ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

অধিক সুরক্ষার নিশ্চয়তায় কর্নিংয়ের নতুন গরিলা গ্লাস

স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় ভয় হাত থেকে পড়ে যাওয়া। এতে ফোনের ডিসপ্লে থেকে শুরু করে ব্যাক প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়। আর এর সুরক্ষায় কর্নিং দীর্ঘদিন থেকে গরিলা গ্লাস সরবরাহ করছে। এ ক্যাটাগরিতে গরিলা গ্লাস ভিকটাস ২ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। খবর সিনেট।

গুগল ও স্যামসাংয়ের মতো প্রথম সারির প্রযুক্তি পণ্য নির্মাতাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্ক্রিন হিসেবে কর্নিংয়ের গরিলা গ্লাস বহুল ব্যবহূত। নতুন সংস্করণের মাধ্যমে আরো টেকসই স্মার্টফোন স্ক্রিনের প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানিটি।

২০২২ সালের শেষে এসে কর্নিং গরিলা গ্লাসের নতুন এ সংস্করণ উন্মোচন করা হলো। ফলে প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের বরাতে আগামী বছর স্মার্টফোনে কী ধরনের আপডেট আসতে পারে সে বিষয়ে সিনেটের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে নতুন এ গ্লাসের বৈশিষ্ট্য সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ