ছবি থেকে নির্দিষ্ট অংশ কেটে নেয়ার জন্য কম্পিউটারে স্নিপিং টুল ব্যবহার করা হয়। স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য এতদিন আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হতো। তবে উইন্ডোজ ১১-এর স্নিপিং টুলে শিগগিরই স্ক্রিন রেকর্ডিং সুবিধা যুক্ত হতে যাচ্ছে। খবর টেকটাইমস।
বর্তমানে স্ক্রিন রেকর্ডিং ফিচারটি পরীক্ষা চলছে। শিগগিরই ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। ফলে ব্যবহারকারীরা উইন্ডোজ ১১-তে আগে থেকে ইনস্টল থাকা স্নিপিং টুল থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবে।
দ্য ভার্জ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, যখন ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়, তখন উইন্ডোজ ১১-তে কোনো স্ক্রিন রেকর্ডার যুক্ত করতে পারেনি মাইক্রোসফট। এর পরিবর্তে ব্যবহারকারীরা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য এক্সবক্স গেম বারসহ বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে আসছিল। তবে এ অবস্থায় পরিবর্তন আসতে যাচ্ছে।


















