ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

পণ্য ও পরিষেবা ব্যয় ১১ শতাংশ বাড়িয়েছে মাইক্রোসফট

মুদ্রামানের তারতম্যের কারণে ভারতের বাজারে সব ধরনের পণ্য ও পরিষেবা ব্যয় ১১ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, রুপির মানে তারতম্য তৈরি হওয়ায় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে এশিয়ান অঞ্চল ও ভারতে বাণিজ্যিক সফটওয়্যার ও অনলাইন পরিষেবা ব্যয় বাড়বে।

আনুষ্ঠানিক ঘোষণায় মাইক্রোসফট জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভারতে ব্যবহূত বাণিজ্যিক সফটওয়্যারের মূল্য ৪ দশমিক ৫ শতাংশ, অনলাইন পরিষেবা ব্যয় ৯ শতাংশ বাড়বে। আইএএনএস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ