ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ন

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি জার্মানি-জাপান

বিশ্বকাপ ফুটবলের আসরে কখনোই একে অপরের মোকাবিলা করেনি তারা। আজই প্রথম সাক্ষাৎ হচ্ছে। কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ-ই’তে এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে জার্মানি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে চার বছর আগের হতাশা কাটিয়ে এবার নিজেদের প্রমাণে মুখিয়ে আছে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ হিসেবে এশিয়ার প্রতিনিধি জাপান তাদের কাছে ‘ছোট’ প্রতিপক্ষ।

র‌্যাংকিং পারফরম্যান্স, সবখানেই জাপানের চেয়ে জার্মানি এগিয়ে থাকবে। তবে বিশ্বকাপের আসরে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ২০১৮ সালে বেলজিয়ামের ২-০ গোলে এগিয়ে থেকেও বেলজিয়ামের সাথে শেষ আটের লড়াইয়ে ৩-২ গোলে পরাজিত হয়ে মাথা উঁচু করেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল জাপান। সর্বশেষ ১৮ ম্যাচে ১৫ জয় ও ৫৮ গোলকে সঙ্গী করে বাছাইপর্ব উতরে মূল পর্বে খেলতে আসা জাপানকে নিয়ে এবার আলাদা করে অন্য দলগুলোকে ভাবতেই হচ্ছে।

যদিও এর আগে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে কখনই একে-অপরের মোকাবেলা করেনি জার্মানি ও জাপান। তবে দু’টি প্রীতি ম্যাচের একটিতে ২০০৪ সালে জার্মানি ৩-০ গোলে জয়ী হলেও দুই বছর পরের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তৎকালীন চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় ছিল জার্মানদের জন্য লজ্জাজনক। এবার বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ওমানকে মাত্র ১-০ গোলে পরাজিত করেছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি যেহেতু এবারের আসরে অংশ নিতে পারেনি সে কারণেই জার্মানির সামনে সুযোগ রয়েছে ব্রাজিলের পাঁচবারের শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করার। কিন্তু গ্রুপ পর্বে জাপান, কোস্টারিকা চ্যালেঞ্জ আগে মোকাবিলা করতে হবে, এরপর রয়েছে নক আউট পর্ব।

তবে সম্প্রতি সময়ে ফর্ম বিচারে জার্মানদের নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না। এদিকে জাপানের এবারের দলে ইউরোপে খেলা কোনো খেলোয়াড় নেই। ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া দলটিতে বেশির ভাগই ঘরোয়া জে-লিগ ও জার্মান ক্লাবের খেলোয়াড় রয়েছে। এ নিয়ে টানা সপ্তমবারের মতো বিশ^কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্লু-সামুরাইরা। গত ২৪ বছর ধরে নিজেদের সেরাটা দেয়ারই চেষ্টা করে গেছে এশিয়ান পরাশক্তিরা। এবারের দলটিতে জে-লিগে খেলা সাতজন খেলোয়াড় রয়েছেন যার মধ্যে অন্যতম হলেন অভিজ্ঞ ফুল-ব্যাক ইউতো নাগামোতো। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার ইউরোপে ইন্টার মিলান, গ্যালাতাসারে ও মার্সেইর মতো ক্লাবে ১১ বছর কাটানোর পার জাপানে ফিরে আসেন।

দলে থাকা এছাড়াও হিরোকি সাকাইও জার্মানি ও ফরাসি লিগে খেলেছেন। দলের ১৯ জন খেলোয়াড় এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন। আগের তিন বিশ্বকাপে জাপানকে এগিয়ে নিয়ে যাওয়া কেইসুকে হোন্ডা, শিনজি কাগাওয়া, শিনজি ওকাজাকি ও মাকোতো হাসেবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই নতুন প্রজন্ম এবারের আসরে ব্লু সামুরাইদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। গোলরক্ষক এইজি কাওয়াশিমা চতুর্থবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। মিডফিল্ডার ডাইচি কামাডা গত মৌসুমে এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্টের হয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিলেন। তাকেহিরো তোমিইয়াসু নিয়মিত আর্সেনালে খেলে থাকেন। এবারের গ্রীষ্মে প্রিমিয়ার লিগের দল ব্রাইটনে যোগ দিয়েছেন কাওরু মিতোমা। পরিপূর্ণ ফিট একটি দল নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামার প্রত্যাশা করছেন জার্মান ফ্লিক। স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ অসুস্থতা কাটিয়ে উঠেছেন।

সেরা তারকা থমাস মুলার ও এন্টোনিও রুডিগারও এ সপ্তাহে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। এ পর্যন্ত জার্মানির হয়ে বিশ্বকাপে ১৬ ম্যাচে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট করা মুলার এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজেকে আরো এগিয়ে নিতে মুখিয়ে আছেন। তবে জাপানও চমক দিতে প্রস্তুত রয়েছে। এটা যে তাদের প্রমাণের ম্যাচও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ