ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ছে জাহাজ

শক্তি হারিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। ফলে ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। একে একে জেটিতে ভিড়ছে জাহাজ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বন্দরের কন্টেইনার ও পণ্য ডেলিভারির কাজ শুরু হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৮টা থেকে জাহাজগুলো ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বহির্নোঙর থেকে জিসিবি, এনসিটি, সিসিটিসহ বিভিন্ন বার্থে জাহাজ ভিড়ানোর পরিকল্পনা রয়েছে। এ কাজে বন্দরের ৭টি টাগবোট সহায়তা করছে। তাছাড়া সকাল আটটা থেকে পণ্য ডেলিভারি কার্যক্রম শুরুর পাশাপাশি বন্দরে জাহাজ ভিড়তে শুরু করেছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরও জানান, দুপুর ১২টার মধ্যে ১৭টি জাহাজ বহির্নোঙর থেকে জিসিবি, এনসিটি, সিসিটিসহ বিভিন্ন বার্থে ভিড়ানো হয়। এ কাজে বন্দরের ৭টি টাগবোট সহায়তা করেছে।

বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, আবহাওয়া অধিদপ্তর সতর্কতা সংকেত নামানোর পর সকাল ৮টা থেকে ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বন্দরে জাহাজ ভিড়তে শুরু করেছে। শিগগির কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম শুরু হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ