ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১:২৪ অপরাহ্ন

স্কুল বাসেও ইন্টারনেট যুক্ত করতে চায় স্পেসএক্স

বর্তমানে নৌকা থেকে শুরু করে প্রমোদতরীতেও স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ পৌঁছে গিয়েছে। বর্তমানে ইলোন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলের শিশুদের স্কুল বাসেও ইন্টারনেট যুক্ত করতে চাচ্ছে। খবর এনগ্যাজেট।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) কাছে দাখিল করা এক আবেদনে স্পেসএক্স জানায়, প্রতিষ্ঠানটি বর্তমানে দেশটির প্রত্যন্ত অঞ্চলের স্কুলবাসে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ যুক্ত করার জন্য পাইলট প্রকল্প পরিচালনা করছে। এ প্রকল্পের আওতায় বাসা থেকে দূরবর্তী স্কুলে যাওয়ার সময় শিক্ষার্থীরা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে পারবে এবং এ সময়ের মধ্যে তাদের ইন্টারনেটভিত্তিক হোমওয়ার্ক সম্পন্ন করতে পারবে। বিশেষ করে যাদের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেই বা অনেক কম গতি।

মে মাসে এফসিসির চেয়ার জেসিকা রোজেনওরসেল স্কুলবাসে ওয়াই-ফাই সংযোগ চালুর বিষয়ে যে প্রস্তাব দিয়েছিলেন স্পেসএক্স তাতে সম্মতি জানিয়েছে। পাশাপাশি ই-রেট প্রোগ্রামের মাধ্যমে স্কুল ও লাইব্রেরিতে ইন্টারনেট সংযোগ চালুতে রেগুলেটরের প্রচেষ্ঠায় সহায়তা করেছে। স্পেসএক্সের ধারণা এ ধরনের সংযোগ চালুতে তাদের কাছে সবচেয়ে ভালো সমাধান রয়েছে। র্যাপিড স্যাটেলাইট উেক্ষপণ, বহনযোগ্য ডিশ ও প্রত্যন্ত অঞ্চলে দ্রুত পরিষেবা ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে এফসিসি ও স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ