ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৪১ অপরাহ্ন

উত্তরা ফাইন্যান্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.০৪ টাকা।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬৪.২০ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২৫ টাকা।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.৪৩ টাকা।

এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’২০) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬.০৫ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৪৭ টাকা এবং ৩০ জুন, ২০২০ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫.৩২ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন