নতুন ফিচার, পণ্য ও অন্যান্য বিষয়ে ব্যবহারকারীদের অভিব্যক্তি ও মতামত জানতে নতুন ইন-অ্যাপ সার্ভে ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফিচারের অধীনে মতামত গ্রহণের আগে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে একটি প্রাইভেট মেসেজ রিকোয়েস্ট পাঠানো হবে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা চাইলে মেসেজ রিকোয়েস্ট এড়িয়ে যেতে বা ডিলিট করে দিতে পারবে। এছাড়া মেসেজিং প্লাটফর্মটি আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এর আওতায় যতগুলো ডিভাইসের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত থাকবে সেখান থেকে ব্যবহারকারী নিজেকে মেসেজ পাঠাতে পারবে।
হোয়াটসঅ্যাপের ফিচার অনুসরণকারী ওয়াবেটাইনফো প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি সম্ভবত নিরাপদ ইন-অ্যাপ সার্ভে চ্যাট নিয়ে কাজ করছে। ব্যবহারকারীরা চাইলে এসব মেসেজের রিকোয়েস্ট বাতিল করতে পারবে, এমনকি ভবিষ্যতে জরিপে অংশ নেয়ার মেসেজ আসা চিরতরে বন্ধও করে দিতে পারবে।


















