ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

আগস্টে ৩৬ শতাংশ বেড়েছে পণ্য রপ্তানি

২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল; অর্থাৎ সেই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ। যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্যানুযায়ী, নতুন অর্থবছরের প্রথম দুই মাস শেষে দেশের রপ্তানি আয়ে ২৫ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। দুই মাস মিলিয়ে মোট রপ্তানি হয়েছে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭১১ কোটি ২৬ ডলারের।

গেল দুমাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলারের। অন্যদিকে পাটপণ্য রপ্তানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলারের। আর প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে তিন কোটি ৩৩ লাখ ডলারের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ