ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

‘বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অনেক মার্কিন কোম্পানি’

বাংলাদেশের নৌপরিবহন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে অনেক মার্কিন কোম্পানি আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

গতকাল বুধবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে আমন্ত্রণকারী সংস্থা ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএ এর কর্মকর্তাবৃন্দ, ইউএস এর ১৯টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে বিজনেস গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ বৈঠকেই তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বিআইডব্লিউটিএয়ের পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয়। বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ পৃথক পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তারা এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ