ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ন

সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৩৮৩ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩টির, দর কমেছে ৫৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৬১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৯৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, দর কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,