যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকরা পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন ইনভার্টার এসি কিনতে পারবেন। এক্সচেঞ্জ সুবিধায় রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় মিলবে।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জাহেব আহমেদ ও হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলম।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকরা পছন্দমতো ওয়ালটনের ১ টন থেকে ২.৫ টনের যেকোনো মডেলের ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারের এ সুবিধা ৩ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্ব স্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে।
তিনি জানান, ওজোন স্তরের জন্য ক্ষতিকারক সিএফসি ও এইচসিএফসি গ্যাস সমৃদ্ধ এসি ফেজ আউটের লক্ষ্যে ওয়ালটন ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালিয়ে আসছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরনো বা অচল এসি বদলে পরিবেশবান্ধব আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি দেওয়া হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমার পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্য হারে কমছে।

বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ১ টন থেকে ২.৫ টন বিশিষ্ট ইনভার্টার স্প্লিট এসি উৎপাদন ও বাজারজাত করছে। মাঝারি ও বৃহৎ স্থাপনার জন্য ভিআরএফ ও চিলারসহ ১.৫ টন থেকে ৫ টন বিশিষ্ট সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগতমানের নিশ্চয়তায় গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্টসহ কমপ্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দেওয়া হচ্ছে।


















