ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন

শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) হাইব্রিড প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-১১ এর পরিচালক মো. ফারুক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. মাহাম্মদ ইউনুছ, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, অতিরিক্ত পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রিয়াজুল করিম, অতিরিক্ত পরিচালক শাহনাজ সুলতানা এবং বিএসডি-১১ এর অতিরিক্ত পরিচালক নাজমুন নাহার।

বাংলাদেশ ব্যাংকের বিএসডি-১১ এর অতিরিক্ত পরিচালক ওম প্রকাশ ধর, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও যুগ্ম পরিচালক মো. মাসিউর রহমান সম্মেলনে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

সম্মেলনে আলোচকেরা ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস), ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগ ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করতে ঝুঁকি ব্যবস্থাপনায় সবাইকে বিশেষ মনোযোগী হওয়ার পরামর্শ দেন তাঁরা। এ ছাড়া সামষ্টিক অর্থনীতির দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় ব্যাংকের করণীয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়।

সম্মেলনে শাহজালাল ইসলামী ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ এর মোড়ক উন্মোচন করা হয়।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) এম. এম. সাইফুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক এফসিএ, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান এবং ১৪২টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু ছায়েম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন