ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সাপ্লিমেন্টারিতে ১ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আয়োজিত সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এরই মধ্যে তাঁরা ফরম পূরণ করেছেন।

আগামী ১ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার (১৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, এখনো একটি শিক্ষা বোর্ডের চূড়ান্ত তথ্য হাতে আসেনি।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে, যাতে তাঁদের শিক্ষাবর্ষ নষ্ট না হয়। এবার গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা ছিল। গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে চলে ৯ নভেম্বর পর্যন্ত। বর্তমানে পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন