কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন।
এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত www.dydaiproject.com/apply ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের মধ্যে থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা হবে ২৮ নভেম্বর, মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর, চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে ক্লাস হবে।
প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে; অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা ও খাবারের সুবিধা পাবেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।


















