ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

ইনডেক্স অ্যাগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ

কৃষি খাতের তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি অর্থবছরের প্রথম তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ের প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ০.৮৬ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে।

আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪.৭২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৫.৫৯ টাকা।

অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪.৬৪ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন