ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বিএসসির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি) গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

গত ৮ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২০ টাকা ১০ পয়সা।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২১ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ