প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে এ ধাপে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। ইভিএমগুলো নিয়ে কী করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সিনিয়র সচিব আরও জানান, ৬ বছর বয়স থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।



















