ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

বিএসআরএম স্টিলসের প্রথম প্রান্তিকে আয় ৫ টাকা ৬০ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ৬০ পয়সা আয় করেছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৯২ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ২৪ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ২৫ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন