পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওইদিন সন্ধ্যা ৬টায় সভাটি শুরু হবে। এতে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য থেকে এ বিষয়ে জানা গেছে।


















