ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন

ইন্দো-বাংলার পর্ষদ সভা ১৪ নভেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ বদলেছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর সভাটি হওয়ার কথা থাকলেও এখন তা হবে ১৪ নভেম্বর বিকেল ৪টায়।

সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন