ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা’ গত শুক্রবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবসায়িক কৌশল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি ও পরিচালক এবং স্বতন্ত্র পরিচালক বিচারপতি মো. আজিজুল হক।

ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান সভায় সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সব শাখার প্রধান ও আঞ্চলিক প্রধানরা অংশ নেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক ও পরিচালন কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিতকরণ এবং কার্যক্রমের দক্ষতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি, পরিচালনগত উৎকর্ষ এবং দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় ২০২৬ সাল ও পরবর্তী সময়ের জন্য কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ