সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৫৩ কোটি ২ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্রাক ব্যাংকের ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ৬ কোটি ৪৩ লাখ, যমুনা ব্যাংকের ৫ কোটি ৭৩ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩৫ লাখ, পূবালী ব্যাংকের ৪ কোটি ২ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৪৩ লাখ, ইভিন্স টেক্সটাইলের ৩ কোটি ৩ লাখ ও জিকিউ বলপেনের ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/


















