বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আটটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, প্রিমিয়ার লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যঅন্ড সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
লিবরা ইনফিউশন
সপ্তাহের ব্যবধানে লিবরা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ১৯ .৩৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০২ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ৫৯৯ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
প্রিমিয়ার লিজিং
সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ১৭.৬৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। প্রিমিয়ার লিজিংয়ের ১ হাজার ৪৫৭ কোটি ৬ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৪৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ৩০ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
হামিদ ফেব্রিক্স
সপ্তাহের ব্যবধানে হামিদ ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ১৩.২৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। ; যা গত সপ্তাহে ১১ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।
লোকসানি কোম্পানি হামিদ ফেব্রিক্স ২০২৪ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
এছাড়া জেড ক্যাটাগরির পিপলস লিজিংয়ের ১২.৫০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১২ শতাংশ, কেপিসিএলের ১১.১১ শতাংশ ও ইউসিবির ১০.৯৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















